নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কমিটি আরো পাঁচদিন সময় পেয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৭০৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের কমিটি তদন্তের জন্য আরো পাঁচদিন সময় পেয়েছে। তারা তদন্ত কাজ করতে আরো সাতদিন সময় চেয়েছিলেন।
জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন জানান, এই সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত হবে, এমনটাই আশা দেশবাসীর। এছাড়া এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়টি গুরুত্বের সঙ্গে সেকারণেই আরো সাতদিন সময় চাওয়া হয়েছে।
এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন জেলা ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহেরা ববি।
বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশানের পাশাপাশি সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, তিতাস ও ডিপিডিসি থেকে পৃথক ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


























