দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৬৮০ বার পড়া হয়েছে
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবার সফরকারীদের হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্টও জিতলো টাইগাররা।
মোহাম্মদ রিজওয়ান ৭৫ রান ও সাজিদ খান ৮ রানে অপরাজিত থেকে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকে আগের দিনের দুই ব্যাটার। স্কোরবোর্ডে ৪২ রান যোগ করতেই তাইজুলের বলে নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ রান করা সাজিদ। শরিফুল ইসলামের পেসে কাটা পড়েন ব্যক্তিগত ৯৪ রান করা রিজওয়ান। পাকিস্তানের ৩৫৮ রানের মাথায় তিন উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৭৮ রানে বড় জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন লিটন দাস ও সিরিজ সেরা মুশফিকুর রহিম। এই জয়ের ফলে ২৮ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ নম্বরে উঠে এলো টাইগাররা।
























