দেশের স্বাধীনতা নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৮২ বার পড়া হয়েছে
দেশের স্বাধীনতা নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৮১ সালে দেশে ফিরে কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, স্বাধীনতা ব্যর্থ হতে দিবো না।
সকালে গণভবনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রার্থীদের সঙ্গে সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেয়ার আকাঙ্ক্ষা যেন চলে না যায়। উন্নত দেশ গড়তে নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট আদর্শ নিয়ে চললে, যে লক্ষ্যে পৌঁছানো যায় তা প্রমাণ করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভালোবাসাই আওয়ামী লীগের
প্রেরণা। মানুষের ভাগ্য পরিবর্তনে নিজের বুকের রক্ত দিতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। ৪৮টি সংরক্ষিত নারী আসনে ১হাজার ৫৫৩ জন আবেদন করেছে উল্লেখ করে এটিকে নারী জাগরণের প্রতীক বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
























