দেশের ও জাতির স্বার্থ রক্ষা করেই হবে বন্দরের উন্নয়ন : সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দেশের ও জাতির স্বার্থ রক্ষা করেই বন্দরের উন্নয়নে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি পরিদর্শন শেষে তিনি একথা জানান। এসময় মন্ত্রী বলেন, সমন্বিত ভাবে কাজ করলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরো বেগবান করা সম্ভব। চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে, সেটা ইতিবাচক। তবে আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। কিছু নতুন প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে শুরু করার পরিকল্পনা রয়েছে জানিয়ে এসময় মন্ত্রী বলেন ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। এতে কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে। এ বিষয়ে আলোচনা চলছে। এর আগে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শন এবং বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।






















