দেবিদ্বারে ফরিদা হত্যা: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ
রফিকুল ইসলাম, কুমিল্লা
- আপডেট সময় : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে গৃহকর্ত্রী ফরিদা ইয়াসমিনকে (৫০) কুপিয়ে হত্যা ও মরদেহ খণ্ড-বিখণ্ড করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার বিকেলে পৌর সদরে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধান আসামি লাইলী আক্তার ও তার সহযোগীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের দাবি, ২০২১ সালে লাইলী ও আমির হোসেনের বিরুদ্ধে শিশুহত্যার অভিযোগ ছিল এবং কারাভোগের পর তারা সম্প্রতি জামিনে মুক্তি পায়।
বক্তারা বলেন, ফরিদাকে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে বাড়ির পেছনে ও ডোবায় ফেলে দেওয়া হয়। পরিচয় গোপনের চেষ্টাও করা হয়েছে। এ ঘটনায় লাইলী গ্রেপ্তার হলেও অন্য আসামিরা পলাতক রয়েছে।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।






















