০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রাবিতে বিতর্কিত চিত্রকর্ম প্রত্যাহার, ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫২৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত একটি চিত্রকর্ম নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় সেটি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষদের বাছাই করা ৮০টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে রাবি কর্তৃপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চারুকলা অনুষদ আয়োজিত ‘আর্ট ক্যাম্প’-এ তৈরি চিত্রকর্মগুলো নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, প্রদর্শিত চিত্রকর্মগুলোর মধ্যে একটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার বিষয়টি তাদের নজরে আসে। এরপর অনতিবিলম্বে বিতর্কিত চিত্রকর্মটি প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় চারুকলা অনুষদের সংশ্লিষ্ট শিল্পীকে চিত্রকর্মটির বিষয়বস্তু ও উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদর্শনীতে থাকা শিল্পকর্ম নিয়ে কোনো বিষয়ে প্রশ্ন বা বিতর্ক তৈরি হলে তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাবিতে বিতর্কিত চিত্রকর্ম প্রত্যাহার, ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ

আপডেট সময় : ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬