০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক সভা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমিকম্প-পরবর্তী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম জোরদারে অংশীজনদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিসের ইওসি সেন্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ভারী উদ্ধার সরঞ্জামের মালিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন প্রতিনিধি অংশ নেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।

তিনি বড় ধরনের ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি উদ্ধার পরিকল্পনা, প্রশিক্ষণ ও নিয়মিত মহড়ার ওপর গুরুত্ব দেন।

সভায় হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব দেন।

সভায় বিভিন্ন সরকারি সংস্থা, সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা, যোগাযোগ বৃদ্ধি এবং প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬