ঢাকা সিটি নির্বাচনে প্রচারণার দিক থেকে মহাসুবিধায় আছে বিএনপি
- আপডেট সময় : ০৭:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
ঢাকা সিটি নির্বাচনে প্রচারণার দিক থেকে মহাসুবিধায় আছে বিএনপি। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য এমপি-মন্ত্রীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার দরকার থাকলেও আইন অনুসারে সেটা করবে না আওয়ামী লীগ। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আইন অনুসারে এমপি মন্ত্রীদের নির্বাচনের সংশ্লিষ্ট কোন কাজে অংশগ্রহণের সুযোগ নেই।
বুধবার সকালে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামসহ কয়েকজন আসেন নির্বাচন কমিশনে।ঘন্টাখানেক আলোচনা করেন তারা। নির্বাচন কাজে এমপি মন্ত্রীদের অংশগ্রহণের বিষয়ে কথা বলেন। কিন্তু নির্বাচন কমিশন আইন সুষ্পষ্টভাবে বিধি-নিষেধ থাকায় সিটি কর্পোরেশন নির্বাচন সে সুযোগ পাচ্ছে না আওয়ামী লীগ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, এখন পর্যন্ত বিএনপি প্রচারণার দিক থেকে মহাসুবিধায় আছে। ধড়পাকড় সর্ম্পকে তাদের অভিযোগ মনগড়া।কিন্তু এমপিদের কেউ কেউ প্রচারণায় অংশ নিচ্ছে এমন তথ্যের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আইন সবাইকে মেনে চলতে হবে। বড় কোন অনিয়মের অভিযোগ পেলে প্রধান নির্বাচন কমিশনারসহ বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

















