টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে খাদে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৭১৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন যাত্রী। আজ ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে যাত্রী ছিল ও ত্রিপল দিয়ে ঢাকা ছিল। মহাসড়কের কালিহাতীর সরাতৈল পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রড এবং চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ নিহত হন। আহত হন আরো ৬ জন । খবর পেয়ে টাঙ্গাইল যমুনা সেতু পূর্বপাড়ের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, বিভিন্ন জায়গা থেকে রডবোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

























