ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক পথচারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২১০৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। সকালে উপজেলার চন্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো ভোরেও ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন চন্ডিপুর গ্রামের তারিফ উদ্দিন। ঝিনাইদহ-কুষ্টিয় মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে তারিফ পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তারিফকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারিফ মন্ডল। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।



























