জুলাই গণঅভ্যুত্থান দিবস বান্দরবানে আলোচনা সভা
- আপডেট সময় : ০২:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওহাবুল ইসলাম খন্দকার,পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলা, পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাচিং প্রু বলেন,‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রশ্নে এই আন্দোলনের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও গণতান্ত্রিক আন্দোলনে এর অবদান নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে আহত দুইজন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।





















