জিয়ার খুনী মোজাফফরের বিচার হবে সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামী মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা জানান।
বিজিবি-কে আরো শক্তিশালী করতে আধুনিক অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম কেনা হচ্ছে জানিয়ে তিনি বলেন– সীমান্তে ল্যান্ড মাইন সনাক্তের সরঞ্জাম ইতোমধ্যে বিজিবি-কে দেয়া হয়েছে। মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে বিজিবির ডগ স্কোয়াড ব্যবহার করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষা ছাড়াও বিজিবিকে নানামুখী কাজে ব্যবহার করার চিন্তাভাবনা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

























