১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

জামালপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ জন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও ময়মনসিংহে চারজনসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঝিনাইদহে আরও ৯ জনের নিহতের খবর পাওয়া গেছে।

জামালপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। দুপুরে জামালপুর সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আছেন রাশেদ, আরিফা আক্তার পলি, চান মিয়া। অপর এক নারীর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন, তাদের মধ্যে এক শিশু রয়েছে। কাভার্ডভ্যানটি দুর্ঘটনার পর পালিয়ে গেলেও স্থানীয়রা এটিকে আটক করে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। দুপুরে উপজেলার মনতলা সত্রাসিয়া সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, দুপুরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি অটোরিক্সার সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন।

সকালে টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো দুইজন। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরিফ জানান, সকালে ট্রাক এবং পিকআপ ভ্যানটি একই লেনে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় পেছনে থাকা পিকআপ ভ্যানটি সজোরে ট্রাককে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জে বাস, ইজিবাইক ও ভ্যান এর ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। রোববার সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মাসুদ হোসেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ জন

আপডেট সময় : ০৭:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬