জাতিসংঘ সম্মেলনে যোগাদান ও যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৮২৬ বার পড়া হয়েছে
জাতিসংঘ সম্মেলনে যোগাদান ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ৩ অক্টোবর রাত একটার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডন যান শেখ হাসিনা। সেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। পরে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। পরে বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

























