জকিগঞ্জ সীমান্তের শুণ্যরেখায় বিজিবি ও র্যাবের অভিযান
- আপডেট সময় : ০২:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জে একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রাতে শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব।
রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে বিজিবির ধারণা, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।
বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার, অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


























