চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার
- আপডেট সময় : ১২:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে আজ শনিবার থেকে যথারীতি দূরপাল্লাসহ আন্তঃজেলা, আন্তঃউপজেলা রুটে নিয়মিত বাস চলাচল করবে।
বিষয়টি রাতেই নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। এই সংগঠনের ডাকেই কর্মবিরতি চলছিল। এতে শুক্রবার দিনভর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সাইদুর রহমান জানান, মূলত সড়কে বাস থামিয়ে একটি সংগঠনের নামে চাঁদা তোলাকে কেন্দ্র করে কর্মবিরতি শুরু করেন তারা। রাতে একটি রাজনৈতিক দলের অফিসে দুই সংগঠনের নেতারা বৈঠকে বসেন। সেখানে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয় এবং কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।এর আগে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মোটরশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে বাস থামিয়ে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন তারা।






















