চট্টগ্রাম রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৯৫৯ বার পড়া হয়েছে
এদিকে..ঈদের দু’দিন আগে চট্টগ্রাম রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সিটের টিকিট না পেয়ে অনেকেই স্ট্যান্ডিং টিকিট কেটে স্বজনদের সঙ্গে ঈদ করতে শহর ছেড়েছেন।
চট্টলা, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ সবগুলো ট্রেন সময়মত প্লাটফর্ম ছেড়ে গেলেও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের সিডিউল বিপর্যয় ঘটে। নির্ধারিত সময়ের এক ঘন্টারও বেশি সময় পর স্টেশন ছাড়ে ট্রেনটি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, গেল শুক্রবার থেকে মানুষের চাপ বেড়েছে স্টেশনে। তবে এবার ঈদের ছুটির আমেজ একটু আগে থেকে শুরু হওয়ায় তেমন দুর্ভোগে পড়েনি সাধারণ মানুষ। বাস কাউন্টারগুলোতে ভিড় বাড়লেও অন্যবারের মতো যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েনি এবার।



























