চট্টগ্রামে শ্রমিক ও কর্মচারীদের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী
- আপডেট সময় : ০৫:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে শ্রমিক ও কর্মচারীদের জন্য এক ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে চট্টগ্রামের শীর্ষস্থানীয় গার্মেন্টস কোম্পানী- বিএসএ গ্রুপ। এতে অংশ নেন জেলা প্রশাসকসহ বিজিএমইএ’র শীর্ষ নেতারা।
সকালে নগরীর সাগরিকায় বিএসএ গ্রুপের ৪টি গার্মেন্টেসের কয়েক হাজার শ্রমিক-কর্মচারী এই ঈদ পুণর্মিলনীতে অংশ নেন। আয়োজকরা জানান, করোনার প্রাদুর্ভাব রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিনেই কারখানা খুলেছেন তারা। অন্যান্যবারের চেয়ে অনেক কম সময় ছুটি কাটিয়ে কাজে যোগ দেয়া শ্রমিক কর্মচারীদের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতেই ব্যাতিক্রমী এই আয়োজন করা হয়েছে। এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান, বিজিএমইএর সহ-সভাপতি রাফিকুল আলমসহ বিএসএ গ্রুপের শীর্ষ কর্মকর্তারা শ্রমীক সঙ্গে আনন্দ আয়োজনে যোগ দেন। এসময় করোনাকালে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে শ্রমীক কর্মচারীদের প্রতি আহবান জানানোও হয়।
























