গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় বিএনপি সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকার যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার বাস্তবায়নে কমিশন গঠন করবে মন্ত্রণালয়। গ্রহণযোগ্য মিডিয়া কমিশন তৈরিতে পরামর্শক কমিটি গঠন এবং ওয়েজবোর্ড গঠনসহ সমস্যা সমাধানে দ্রুতই সব পক্ষকে নিয়ে আলোচনার কথাও জানান তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানে যারা প্রকৃত খুনি নয়, সেসব সাংবাদিকদের হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে রোববার সকালে অফিসার্স ক্লাব থেকে বর্ণাঢ্য রেলি বের করে তথ্য মন্ত্রণালয়। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে রেলিটি তথ্য ভবনে গিয়ে শেষ হয়।
পরে তথ্য ভবন মিলনায়তনে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় যারা প্রকৃত খুনি নয় তাদেরকে জুলাই হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।
কোনো যোগ্যতা ছাড়াই সাংবাদিকতায় চলে আসায় অপসাংবাদিকতা বাড়ছে। এটিকে নিয়ন্ত্রণ করে নীতিমালার মধ্যে আনার আহ্বান জানান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।
পরে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত অর্থে স্বাধীন-দায়িত্বশীল গণমাধ্যমের একটি কাঠামো তৈরি করতে চায় সরকার।
গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানে সরকারের পরাজয়। তাই গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা।






















