ক্ষমতায় টিকে থাকতে প্রতিবেশী দেশের কাছে ধর্ণা দিচ্ছে সরকার : রিজভীর
- আপডেট সময় : ০২:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই ক্ষমতায় টিকে থাকতে প্রতিবেশী দেশের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিদেশীদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। সকালে রাজধানীতে আলাদ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, দলের সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী।
শ্রদ্ধা নিবেদন শেষে, তিনি বলেন সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রমান করে সরকার জনগণ নয়, প্রতিবেশীদের দয়ায় ক্ষমতায় টিকে থাকতে চায়।
এদিকে জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ- জ্বালানী সংকটে নিয়ে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের একমাত্র সংকট বর্তমান সরকার।
সরকারের লাগামহীন দুর্নীতির কারনে সাধারণ মানুষ আজ পিষ্ট হচ্ছে, তাই সরকার পতনের আন্দোলনে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, গয়েশ্বর রায়।



























