কেউ ইসরাইল সফর করলে শাস্তি পেতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয়নি, দিবেও না, কেউ ইসরাইল সফর করলে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনকে ওষুধসামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ড. মোমেন বলেন, ‘বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তবে ইসরায়েল নিয়ে বাংলাদেশের অবস্থান খুব সুস্পষ্ট। ফিলিস্তিন নীতিতে অবস্থান পরিবর্তন হয়নি। বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই তাদের পাশে রয়েছে বাংলাদেশ।














