কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের বেহাল দশা
- আপডেট সময় : ১২:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৬০৮ বার পড়া হয়েছে
সংস্কার না হওয়ায় কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। বেহাল অবস্থায় মহাসড়ক। সেইসাথে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তবে সড়ক বিভাগ জানায়, নিয়মিত সংস্কার কাজ চলমান রয়েছে।
প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের প্রায় ১৬ কিলোমিটারের পন্য ও যাত্রীবাহী পরিবহনের। প্রতিদিনই নষ্ট হচ্ছে গাড়ির টায়ারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি। যার ফলে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
কুষ্টিয়া ও খুলনা মহাসড়কের ভাদালিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৮টি স্থানে ও কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের খাজানগর থেকে পোড়াদহ রেল জংশন পর্যন্ত ৬ টি স্থানে রাস্তায় গাড়ী হেলে দুলে ধীর গতিতে চলাচল করছে। বৃদ্ধি পেয়েছে গাড়ীর যান্ত্রিক ক্ষতির পরিমানও। মহাসড়ক গুলোতে অতিরিক্ত খানা খন্দের কারনে বাড়ছে যাতায়াতের সময়, অন্যদিকে বেড়েছে দুর্ঘটনার সংখ্যাও।
এমন ভাঙ্গা মহাসড়কে যাতায়াতে রীতিমতো বেগ পেতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে বয়স্ক এবং রোগীদের জন্য যেনো গলার কাঁটা হয়েছে দাড়িয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ।
তবে দ্রুত সময়ের মধ্যে টেন্ডারের মাধ্যমে মহাসড়ক সংস্কার করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা।
প্রতিশ্রুতি নয় অতি দ্রুত মহাসড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছে এ অঞ্চলের মানুষ।






















