কুমিল্লায় উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানদের ব্যবস্থাপনা কর্মশালা
- আপডেট সময় : ০৩:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৬৩০ বার পড়া হয়েছে
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বোর্ডের সভাকক্ষে কলেজ শাখার আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ। সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া।
কর্মশালায় বোর্ডের সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বোর্ডের অধীন ছয় জেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও অগ্রগতিতে প্রতিষ্ঠান প্রধানদের আন্তরিকতা ও দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী কম থাকা প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
কর্মশালায় প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী বৃদ্ধি ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।























