০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কটি যেন মরণ ফাঁদ

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১৫৮০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের উন্নয়ন কাজ করা হলেও দু’পাশে মাটি ভরাট না করায় সড়কটি হয়ে উঠেছে মরণ ফাঁদ। পণ্য বোঝাই ট্রাকসহ বড় কোন যানবাহনকে সাইড দিতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। ঘটছে প্রাণহানির মতো ঘটনা। দীর্ঘদিন ধরে চলে আসা এ সমস্যার সমাধান চান ভুক্তভুগীসহ স্থানীয়রা।

গত বুধবার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিকসায় থাকা দুই যাত্রী নিহত ও ৪ জন আহত হয়। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কম প্রশস্তের সড়কটিতে পিচ ঢালাইয়ের কাজ প্রায় শেষ হলেও দুইপাশে মাটি ভরাট না করায় বড় গাড়িকে সাইড দেয়া নিয়ে এ দুর্ঘটনা।

পাকা সড়কের দুই পাশ অনেকটাই নিচু হওয়ায় চালকদের সামান্য অসাবধানতা কিংবা দ্রুতগতির যানবাহনকে সাইড দিতে গেলেই খাদে পড়ে যাচ্ছে যানবাহন। এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। দীর্ঘদিন ধরে ১২ কিলোমিটার সড়কে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও কর্তৃপক্ষের কোন পদক্ষেপ না থাকার অভিযোগ ভুক্তভোগী ও স্থানীয়দের।

সোনাহাটস্থল বন্দরসহ জেলার সাথে সারাদেশে যোগাযোগের ব্যস্ততম এরসড়কটির দুইপাশে দ্রুত মাটি ভরাটের দাবি তাদের।

এদিকে জেলা শহরের শাপলা চত্তর থেকে রাজারহাটের চওড়া বাজার পর্যন্ত সড়কটির চলমান নির্মাণ কাজ শেষে হলেই দুইপাশে মাটি ভরাটের কথা জানায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা।

দুর্ঘটনা রোধে ব্যস্ততম সড়কের দুইপাশে দ্রুত মাটি ভরাটের দাবি যানবাহনের চালকসহ স্থানীয়দের।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কটি যেন মরণ ফাঁদ

আপডেট সময় : ১২:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬