কাল বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে এ’ দুই আসনের বিভিন্ন ভোটকেন্দ্র।
বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে পাঁচটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে বিজিবি। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, মোট কেন্দ্রের মধ্যে পাঁচটি অধিক ঝুঁকিপূর্ণ, ৪৮টি ঝুঁকিপূর্ণ এবং ৯৭টি সাধারণ কেন্দ্র রয়েছে।























