করোনার কারণে ৭ মাস বন্ধ থাকার পর আজ থেকে সীমিত আকারে শুরু হচ্ছে ওমরাহ
- আপডেট সময় : ১২:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
করোনার কারণে ৭ মাস বন্ধ থাকার পর আজ থেকে সীমিত আকারে শুরু হচ্ছে ওমরাহ। তবে ওমরাহ পালনকারী প্রতিটি দলের জন্য নির্ধারিত সময় মাত্র তিন ঘণ্টা। তিন ধাপে পর্যায়ক্রমে মুসল্লিদের এ সুযোগ দেয়া হবে।
প্রথম ধাপে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিই এ সুযোগ পাবেন। বিশেষায়িত অ্যাপের সাহায্যে এবার ওমরাহ আদায়ের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রথম স্তরে প্রতিদিন ছয় হাজার লোক ছয় ধাপে ভিন্ন ভিন্ন সময়ে ওমরাহ আদায় করতে পারবেন।
প্রতি এক হাজার লোক ওমরাহ আদায়ের জন্য তিন ঘণ্টা সময় পাবেন। প্রথম স্তরে শুধু সৌদিতে অবস্থানরত ব্যক্তিরা ওমরায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় স্তরে ওমরাহ পালন। ধারণ ক্ষমতার ৭৫ ভাগ তথা ১৫ হাজার লোক ওমরাহ ও ৪০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন। এরপর এক নভেম্বর থেকে তৃতীয় স্তরে ২০ হাজার লোক ওমরাহ ও ৬০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন। তবে, ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনার নাগরিক সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞার ভেতরে আছে।























