০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঋণখেলাপি হওয়ায় এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১৫৪৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আপিলকারীর আইনজীবী শিশির মনির বলেন, ঋনখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

ঋনখেলাপির বিরুদ্ধে এ রায় বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা। আজকের রায়ে প্রতিষ্ঠিত হলো ঋনখেলাপিরা নির্বাচন করলেও সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, দ্বিতীয় ব্যক্তি সংসদ সদস্য হবে নাকি নির্বাচন আবার হবে তা পূর্ণাঙ্গ রায় আসার পরই জানা যাবে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিককে মেনে নিতে হবে। বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিল হয়ে গেছে। পুর্ণাঙ্গ রায়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এলে নির্বাচন কমিশন (ইসি) আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। তবে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঋণখেলাপি হওয়ায় এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

আপডেট সময় : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬