০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ১৫২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া এবং গাজীপুরের ভোগড়া এলাকায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মজুরি বোর্ডের সভা পিছিয়ে যাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এর প্রভাবে কয়েকটি শিল্পাঞ্চলে কর্মবিরতি ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

হেমায়েতপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তবে শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, কিছু শ্রমিক হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়ে বাসায় ফিরে যাচ্ছেন। অন্যরা বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ

এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেন।

একইভাবে সকাল ১০টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ছাড়া নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করেই কর্মস্থল ছেড়ে বেরিয়ে যান বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকাতেও সকাল থেকে শ্রমিক বিক্ষোভ চলছে। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকেরা সড়কে বিক্ষোভ শুরু করেন। এর কিছুক্ষণ পর আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে ভোগড়া ও আশপাশের এলাকায় শ্রমিকেরা ছড়িয়ে পড়েন।

সকাল সোয়া ৯টার দিকে ভোগড়া থেকে টাঙ্গাইলমুখী সড়কের ডিভাইডার ভেঙে সড়কে ফেলে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতেও শ্রমিকেরা ছত্রভঙ্গ হননি।

ভোগড়া থেকে নাওজোর পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো শ্রমিককে অবস্থান নিয়ে বিক্ষোভের প্রতি সংহতি জানাতে দেখা যায়। তাঁদের অনেকের গলায় বিভিন্ন পোশাক কারখানার পরিচয়পত্র ছিল।

গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) তরিকুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে।

মজুরি বোর্ডের সভা পিছিয়ে যাওয়ায় অসন্তোষ

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, মঙ্গলবার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

তিনি জানান, আশুলিয়ার নরসিংহপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করেই কর্মস্থল ছেড়ে বেরিয়ে গেছেন।

শ্রমিকদের মধ্যে নতুন করে বিক্ষোভ শুরুর কারণ হিসেবে মজুরি বোর্ডের সভা পিছিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, সোমবার মজুরি বোর্ডের সভায় শ্রমিকেরা নতুন ন্যূনতম মজুরি সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু সভা পিছিয়ে যাওয়ায় এ বিষয়ে তাঁরা কোনো তথ্য পাননি।

এদিকে শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। শ্রমিক বিক্ষোভের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

আপডেট সময় : ০১:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬