০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৫২১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এসব কর্মকর্তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে দলটি নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের।

পুলিশের কিছু কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান

সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরকার আগেই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে। এরপর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থানে নতুন কিছু নেই।

তিনি আরও বলেন, গণহত্যা চালানো অপশক্তি, মাফিয়া শক্তি ও ফ্যাসিস্ট গোষ্ঠীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনার উদাহরণ রয়েছে। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, এমন গোষ্ঠীগুলো পরবর্তী সময়ে আর রাজনীতি করতে পারেনি।

আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদেও তিনি জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে না। তারা দেশে রাজনীতি কিংবা গণতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬