০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত এগোনোর ঘোষণা চিফ প্রসিকিউটরের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আকাঙ্খা বিবেচনায় রেখে দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার বিচার কাজ এগিয়ে নেয়ার কথা জানিয়েছেন নব নিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন তিনি। বলেন, প্রসিকিউটররা দুর্নীতির সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নতুন দায়িত্ব পেয়ে মঙ্গলবার প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনালের আসেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। আমিনুল ইসলাম বলেন, জুলাই আকাঙ্খা ধারণ করেই ট্রাইব্যুনালের বিচার কাজ দ্রুত এগিয়ে নেয়া হবে। জানান, রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা হবে না।

চিফ প্রসিকিউটর বলেন, বিচারাধীন মামলার তদন্তে ত্রুটি বিচ্যুতির বিষয় খতিয়ে দেখা হবে। রায় হওয়া মামলা নিয়েও বিশ্লেষণ করা হবে বলে জানান তিনি।

সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কোন মন্তব্য করেননি আমিনুল ইসলাম। কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি।

এদিকে, ট্রাইব্যুনালে জামিন পাওয়া একমাত্র আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের জামিন বাতিলের শুনানি ২রা মার্চ নির্ধারণ করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত এগোনোর ঘোষণা চিফ প্রসিকিউটরের

আপডেট সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬