০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পানি সরবরাহে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে দুই প্রতিষ্ঠানের চুক্তি

মৃন্ময় বিশ্বাস, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য পানি সরবরাহ সেবার মান বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে যৌথভাবে কাজ করবে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এ বিষয়ে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগে সরকার একাই সবকিছু করত। এখন সব ক্ষেত্রে সরকারের একার পক্ষে তা করা সম্ভব হচ্ছে না। তাই বিভিন্ন ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মডেল প্রয়োগ করা হচ্ছে।

সমঝোতা স্মারকের আওতায় প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি পানি সরবরাহ মডেল অনুসন্ধান ও পরীক্ষামূলকভাবে চালু করবে। এর অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের পানির চাহিদা নিরূপণ করা হবে।

চাহিদা নিরূপণের পর এসব এলাকায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পানি সরবরাহের নতুন মডেলটি পরীক্ষা করা হবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আরও কার্যকর ও মানসম্মত পানি সরবরাহ সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পানি সরবরাহে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে দুই প্রতিষ্ঠানের চুক্তি

আপডেট সময় : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬