০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সিলেটের সড়কে বাড়ছে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১৫৬০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের মহাসড়কে দূর্ঘটনায় বাড়ছে লাশের সংখ্যা। সিলেট-ঢাকা, সিলেট-তামাবিল আর সিলেট-সুনামগঞ্জ- এই তিনটি মহাসড়ক এখন যেন একেকটি মৃত্যুফাঁদ। গত চার মাসে ১১০টি দূর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৯৮ জন মানুষের।

গেলো ৩ মে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজারে দূর্ঘটনায় প্রাণ হারান ৯ নির্মাণ শ্রমিক। একটি ডিআই ট্রাকে মিক্সার মেশিনের সাথে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন তারা। ঠিকাদারদের অবহেলা আর সস্তা পরিবহনের নেশায় বারবার এভাবেই বলি হচ্ছে খেটে খাওয়া মানুষ।

পরদিন ৪ মে, অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয় পুরো একটি পরিবার। ছাতকের জালালপুরে নিভে যায় একই পরিবারের চার সদস্যসহ ৬ জনের প্রাণ। স্থানীয়দের মত, চালকদের অদক্ষতা, বেপরোয়া গতি ও আইন না মানার প্রবণতার জন্যই বাড়ছে দূর্ঘটনা। প্রতিটি বাঁক আর খানাখন্দ ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে সড়কে।

সড়ক দূর্ঘটনার কারণ শনাক্ত করে নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহবান সংশ্লিষ্টদের।

হাইওয়ে পুলিশ বলছে, সড়ক উন্নয়ন কাজ চলায় সরু হয়েছে রাস্তা। এছাড়া, চালকদের একটানা বিশ্রামহীন গাড়ি চালানোও দুর্ঘটনার অন্যতম কারণ।

শুধু, জরিমানা আর মামলার কাগজেই নিরাপদ হবে না সড়ক। তাই, প্রশাসনের কঠোর নজরদারি আর শ্রামিক ও মালিকদের সদিচ্ছায় রোধ করতে হবে দুর্ঘটনার আশংকা। সিলেটবাসীর দাবি এমনই।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের সড়কে বাড়ছে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল

আপডেট সময় : ০৬:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬