সাতক্ষীরায় পুরুষ গলদা চিংড়ি চাষে সফলতা পাচ্ছেন চাষিরা
- আপডেট সময় : ১২:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার চাষিরা অধিক লাভজনক পুরুষ গলদা চিংড়ি চাষে সফলতা পাচ্ছেন। রোগমুক্ত ও অল্পদিনে উৎপাদন ভালো হওয়ায় এচাষে ঝুঁকছেন তারা। এছাড়া অন্যান্য মাছের সাথে চাষ করা সম্ভব। ফলে খরচও কম হয়। চাহিদামতো রেণু সরবরাহ করা গেলে পুরুষ গলদা চিংড়ি চাষে জেলায় বিপ্লব ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাতক্ষীরায় চলতি বছর গলদা চিংড়ি চাষ হয়েছে ২০ হাজার হেক্টর জমিতে। তারমধ্যে পুরুষ প্রজাতির গলদা চিংড়ির চাষ হয়েছে প্রায় ৫০ হেক্টর জমিতে। সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলায় পুরুষ প্রজাতির গলদা চিংড়ি চাষ বেড়েছে। বাগদার তুলনায় গলদা চিংড়ির রোগ তুলনামূলক কম ও উৎপাদন ভালো হওয়ায় বাড়ছে গলদা চিংড়ির চাষ। পুরুষ গলদা চিংড়ি দ্বিগুন লাভবান হচ্ছে বলে জানান চাষীরা।
চাহিদামতো রেণু সরবরাহ করা গেলে পুরুষ গলদা চিংড়ি চাষে লাভবান হবেন। এমনটাই জানালেন ঘের মালিকরা।
গলদা চিংড়ি চাষে সব ধরনের আশ্বাস দেন জেলা কর্মকর্তারা।
কম বিনিয়োগে দ্রুত বৃদ্ধি এবং বাজারে দ্বিগুণ দাম পাওয়ায় সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলায় এই চাষ জনপ্রিয় হচ্ছে। যা স্থানীয় অর্থনীতিতে নতুন সুবাতাস নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























