সরকার কৃষকদের ন্যায্য মূল্য দিতে সচেষ্ট : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
সরকার কৃষকদের ন্যায্য মূল্য দিতে সচেষ্ট; তাদের অর্থনৈতিক উন্নয়ন প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মেদির হাওর পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কোটা নির্ধারিত হয়েছে এবং ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে ধান কেনা হবে। তিনি বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত, তাই তাদের ফসল হারানোর বেদনা অনেক বড়।
পরিদর্শনকালে মন্ত্রী কিশোরগঞ্জের অল ওয়েদার রোড সম্পর্কেও বলেন, পানি প্রবাহে বাধা থাকছে কিনা তা যাচাই করতে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে এবং সমস্যার সমাধান করা হবে।



























