শ্রীলঙ্কার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন আজ
- আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৭০৬ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন আজ। ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো গোপন ব্যালটে হবে ভোটাভুটি। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে পার্লামেন্টের ২২৫ সদস্য ভোট দেবেন। এ নির্বাচনে প্রধান তিন প্রার্থী হচ্ছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন এসএলপিপির নেতা ডুল্লাস আলা-হাপ্পেরুমা আর বামপন্থী নেতা অনুরা কুমারা দেশানায়েক।
নির্বাচনী দৌড়ে এগিয়ে আছে পাঁচবারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তার প্রতি রাজাপাকসে পরিবারসহ ক্ষমতাসীনদের বড় অংশ জানিয়েছে প্রকাশ্য সমর্থন। শক্ত প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের নেতা ডুল্লাস। ১৯৯৪ সালে প্রথম লঙ্কান পার্লামেন্টে প্রবেশ করেন ষাটোর্ধ্ব সাবেক এই সাংবাদিক। তথ্য ও গণমাধ্যম মন্ত্রী হিসেবে পালন করেছেন দায়িত্ব। গণবিক্ষোভের সময় গেলো এপ্রিলেই তিনি পদত্যাগ করেন। আইনপ্রণেতাদের ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীকে অর্জন করতে হবে জনতার আস্থাও। শেষ মুহূর্তে মঙ্গলবার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলংকার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা।
























