শিশু রামিসা হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
শিশু রামিসা আক্তার হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আশা প্রকাশ করেছেন, উচ্চ আদালতেও আসামিদের এই মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।
আইনমন্ত্রী বলেন, মাত্র ৫ কার্যদিবসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা এক নজিরবিহীন দৃষ্টান্ত। অতীতের রাজন বা রাকিব হত্যা মামলার মতো উচ্চ আদালতে যেন দীর্ঘসূত্রিতা তৈরি না হয়, সে বিষয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের এই নথি দ্রুতই সুপ্রিম কোর্টে পাঠানো হবে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পেপারবুক তৈরি করে সিরিয়াল অনুযায়ী ডেথ রেফারেন্সের শুনানি নিষ্পত্তি করা হবে।






















