শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সারাদেশে আলোচনা, দোয়া ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
- আপডেট সময় : ০৫:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলার মহানগর ও জেলা বিএনপি। এছাড়া তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১দফার মধ্যেই রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমার ও প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিহিত রয়েছে, দ্রুতই তা বাস্তবায়নের মাধ্যেমে তাঁদের আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। সকালে শহরের নবাববাড়ীস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র প্রতিষ্ঠাতা, শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন।

























