০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

লালমনিরহাট সীমান্তে পিস্তল-গুলি-ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

‎ খাইরুল ইসলাম, লালমনিরহাট
  • আপডেট সময় : ০২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষার জন্য এর নমুনা ল্যাবে পাঠানো হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক থেকে আসা কয়েকজন চোরাকারবারি তাদের বহন করা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।

এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

সিজার মূল্য ৫ কোটি টাকার বেশি

বিজিবির হিসাবে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।

উদ্ধার হওয়া পিস্তল ও এক রাউন্ড গুলি নাগেশ্বরী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইসের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।

ল্যাব পরীক্ষার পর নিশ্চিত হবে

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের বিষয়ে অনুসন্ধান চলছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লালমনিরহাট সীমান্তে পিস্তল-গুলি-ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

আপডেট সময় : ০২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬