রাজধানীর কুড়িল বিশ্বরোডে বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ২০৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ভিক্টর পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক ও সহোযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে বাড্ডার আনন্দনগর থেকে চালক লিটন ও তার সহোযোগি আবুল খায়েরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় বাস। গতকাল দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর ওই বাসের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয় ছাত্রী নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে প্রগতি সরণি এলাকায় যাচ্ছিলেন তিনি। এসময় মোটরসাইকেলে বাস ধাক্কা দিলে নাদিয়া ছিটকে রাস্তায় পড়ে বাসের চাকায় পিষ্ট হন। এ ঘটনায় তার মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন ।

























