যশোরের বেনাপোলের ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২০২৬ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সকালে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার জন্য গেলে ধান ক্ষেতে একটি মরদেহ দেখতে পায়। এসময় তারা থানায় খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে কে বা কারা শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর মরদেহটি ধান ক্ষেতিই ফেলে রেখে যায়। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় কয়েকটি চিহ্ন রয়েছে।



























