০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

যমুনাসেতু থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় যানজট

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ১৫৫৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনাসেতু থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় যানজট লেগেছে। অতিরিক্ত যানবাহন, অতিবৃষ্টি ও সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় কারনে এ সড়কে তীব্র যানজট ও কোথাও কোথাও গাড়ির ধীরগতি দেখা গেছে।

এদিকে যানজট কমাতে যমুনাসেতুর দুইপাশ দিয়ে উত্তরবঙ্গের গাড়ি প্রবেশ করিয়েও ঠেকানো যাচ্ছে না যানজট। গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৫৬ হাজার ২৩৯টি। এদিকে, রাতভর যানজটে নাকাল হওয়ার পর গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকালে স্বস্তি ফিরেছে। তবে তুমুল বৃষ্টি যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এর ওপর পরিবহন সংশ্লিষ্টরা সুযোগ বুঝে বাড়তি ভাড়া আদায় করছেন। গতকাল গাজীপুরের দেড় হাজার পোশাক কারখানাসহ প্রায় আড়াইহাজার কারখানায় একযোগে ঈদের ছুটি ঘোষণা করা হয়। এতে দুপুরের পর থেকে ঘরমুখো লাখো মানুষ একসাথে স্টেশনগুলোতে ভিড় করে। মানুষের সাথে মহাসড়কে বাড়ে যানবাহনের চাপ। শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় ট্রাফিক বিভাগ। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈর পর্যন্ত ২০ কিঃমিটার এলাকায় যানজট তৈরি হয। মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পাশাপাশি পরিবহন বিভাগের স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যমুনাসেতু থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় যানজট

আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬