০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

মতবিরোধ নিরসনে রাজপথ নয়, সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১৬৮৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতায় আসার পর বিএনপির রাজনীতি সরকারে বিলীন হয়ে গেছে এমন ধারণা নাকচ করে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিরোধীদলকে মোকাবিলায় পাল্টা কর্মসূচি থাকছে না বিএনপির। তবে, সরকারের কর্মকাণ্ড সভা সেমিনারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। রাজপথ ছেড়ে সংসদে আলোচনা করে মতবিরোধ নিরসনে বিরোধীদলের প্রতি আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল।

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধীদলের মতভেদ সংসদ ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাইরেও। আলোচনার জন্য বিশেষে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তাদের দাবি গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের। দাবি আদায়ে কর্মসূচিও দিয়েছে। তবে রাজপথ ছেড়ে সংসদেই আলোচনার কথা বলছে বিএনপি। স্থানীয় সরকারমন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সংস্কৃতি মানেই রাস্তায় আন্দোলন, রাস্তায় থাকা এই যে বিষয়গুলো আছে, এটা থেকে বেরিয়ে আসা দরকার। কারণ এটা আরেক ধরনের চাপ সৃষ্টি করা। সংসদে বসে শেষ করলে সেটা অনেক ফলপ্রসূ হবে। বিরোধীদলকে সেই প্রস্তাব বার বার দেয়া হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মতবিরোধ নিরসনে রাজপথ নয়, সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৩:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬