ভারত থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ২১০০ বার পড়া হয়েছে
ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলা হিলি সিআন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতা দিলীপ সরকার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানানো হয় ভারতের অভ্যন্তরে পঞ্চায়েত নির্বাচন। ফলে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাল সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে। হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল ইসলাম বলেন, ভারতের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারপার স্বাভাবিক রয়েছে।



























