ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় দুই প্রবাসীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের একজন সৌদি ও একজন দুবাই প্রবাসী । শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহ আলম ও ছেলে জিয়ারুল। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলের দিকে সরাইল উপজেলার পানিশ্বর থেকে মোটরসাইকেল নিয়ে আশুগঞ্জ আসছিলেন শাহআলম ও জিয়ারুল। সোনারামপুর এলাকায় আসার পর বিপরীত দিক ঢাকা থেকে সিলেটগামী মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে জিয়ারুল সৌদী প্রবাসী ও শাহআলম দুবাই প্রবাসী। সম্প্রতি দুজন দেশে এসেছিলেন। সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে।



























