ব্যবসা সহজ করতে আবেদনের সঙ্গে সঙ্গেই দেয়া হবে প্রভিশনাল লাইসেন্স : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে গিয়ে সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে জটিল প্রসেসিং, যেখানে একটি প্রতিষ্ঠানের জন্য ২৫–২৬টি আলাদা লাইসেন্স নিতে হয়, এই জটিলতা দূর করতে একটি ‘প্রফেশনাল লাইসেন্স’ দেবে সরকার এমন মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার প্রশাসনিক জটিলতা কমানো উদ্যোগ নিয়েছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী “১ম আন্তর্জাতিক ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো ২০২৬ এর উদ্বোধনি অনুষ্ঠানে এমনটি বলেন তিনি। এসময় তিনি আরও বলেন,এই এক্সপো বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ফ্লেক্সিবল প্যাকেজিং শিল্প রপ্তানিমুখী উৎপাদন খাতগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন,রপ্তানি বহুমুখীকরণে প্যাকেজিং শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পারলে নতুন বাজারে প্রবেশ সহজ হবে।
























