বিচার বিভাগ নিয়ে বিএনপি আ’লীগের পথেই হাঁটছে : হাসনাত আব্দুল্লাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিচার বিভাগ নিয়ে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে এবং মেধাকে পাশ কাটিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর হামলা এবং এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা ও গ্রেফতারের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

























