বিএনপির রূপরেখা হাস্যকর : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ২০৩২ বার পড়া হয়েছে
রাষ্ট্র মেরামত করতে বিএনপির রূপরেখা হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি।
সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে খাদ্য উপ-কমিটির সভায় একথা বলেন তিনি। কাদের আরও বলেন, তারা ক্ষমতায় আসলে রূপরেখা বাস্তবায়ন হবে না। বিএনপির দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে গিয়েছিলো। শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ আজ সমৃদ্ধ। বিএনপি গণতন্ত্রের নামে হ্যাঁ-না ভোট করে ধংস করেছে মুক্তিযুদ্ধের চেতনা। যারা ধ্বংস করে তারা মেরামত করবে কি করে, এটা অত্যন্ত হাস্যকর স্ট্যান্টবাজি। ক্ষমতায় যাওয়ার জন্য তারা মাঠে রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি।


























