০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাংলাভাষী কিছু ভারতীয় মুসলিমকে পুশইন করতে অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১৫৮৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক আইন ও সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত নিয়মকে উপেক্ষা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ বাংলা ভাষাভাষী কিছু ভারতীয় মুসলিম নাগরিককে জোর করে বাংলাদেশে ঠেলে দেয়ার অপচেষ্টা করছে। গত শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে এমন ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গোটা সীমান্ত এলাকা জুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিএসএফের পুশইনের অপচেষ্টা ঠেকাতে মাঠে নেমেছে স্থানীয় বাসিন্দারাও।

বাংলাদেশ-ভারত সীমান্তের পঞ্চগড় অংশ আবারও আলোচনায়। গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শিশুসহ দশজন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিতে অপচেষ্টা চালায়। তবে, বিজিবির দৃঢ়তায়, পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্ত রক্ষীরা।

সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই না করেই, পুশইনের নামে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে বিএসএফ। চারদিন শুন্যরেখায় আটকে রেখে অমানবিক আচরণ করেছে নিরীহ বাংলাভাষী ভারতীয়দের সাথে।

এদিকে সীমান্তে বিএসএফের এমন বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে স্থানীয়রা।

আর, সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনায় প্রচলিত নিয়ম অনুযায়ী, দু’দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে সীমান্ত অতিক্রম করানো যায় না। এটা ভারত সরকারের এক ধরনের মোড়লীপনা বলেও মনে করেন তারা।

এদিকে, সীমান্তে অবৈধ পুশইনসহ চোরাকারবারি ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করছে বর্ডার গার্ড বাংলাদেশ।

পঞ্চগড় সীমান্ত পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাভাষী কিছু ভারতীয় মুসলিমকে পুশইন করতে অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ

আপডেট সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬