বাংলা বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে রাঙামাটির সব সম্প্রদায়ের মানুষ
- আপডেট সময় : ০৯:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বাংলা বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে রাঙামাটির সব সম্প্রদায়ের মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে পয়লা বৈশাখের আয়োজন, আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ণিল কর্মসূচিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। এদিকে বৈশাখের ছুটিতে রাঙামাটিতে নেমেছে পর্যটকের ঢল। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটকরা শামিল হয়েছেন বর্ষবরণ উৎসবেও।
পার্বত্য চট্টগ্রাম জুড়ে চলছে বাংলা বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখের বর্ণাঢ্য কর্মসূচি। এসব অনুষ্ঠান পাহাড়ি-বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চলছে লোকজ মেলা। শহরের মাঝের বস্তিতে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে চলছে বৈশাখী মেলা। উৎসব আনন্দে এখন একাকার সব সম্প্রদায়ের মানুষ।
এদিকে পয়লা বৈশাখের ছুটিতে রাঙ্গামাটি জেলায় বেড়েছে পর্যটকের চাপ। বৈশাখের বিভিন্ন আয়োজনে শামিল হয়েছে পর্যটকরাও। নতুন বাংলা বছরে পর্যটকদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে পর্যটন কর্পোরেশন।
আগামী ১৬ এপ্রিল রাঙ্গামাটি স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের কেন্দ্রীয় জলকেলি তথা পানি উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বর্ণিল বর্ষবরণের আয়োজন।





















