বরখাস্ত সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে স্বাক্ষ্যগ্রহণ আজ
- আপডেট সময় : ০৪:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
জিয়াউল আহসান মামলায় একমাত্র আসামি। গত ৯ জুন সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা থাকলেও নতুন আইনজীবী নিয়োগের আবেদন জানিয়ে সময় চান তার আইনজীবী। পরে আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ২৩ এপ্রিল চার নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয়। ২২ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করেন ট্রাইব্যুনাল।
চলতি বছরের ১৪ জানুয়ারি তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা, ২০১০-২০১৩ সাল পর্যন্ত বরগুনায় ৫০ জন এবং একই সময়ে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
























